উইনস্টন প্রপার্টিজ লিমিটেড · Winston Pulse CRM

নতুন প্ল্যান — অনুমোদনের জন্য

মিটিং: ১১ নভেম্বর ২০২৬ · প্রাপক: শ্রদ্ধেয় এমডি স্যার / ম্যানেজমেন্ট

৫০
দৈনিক লিড
+১০
নিজস্ব লিড
>১০%
বকেয়া = ব্লক
৩ দিন
লিড বিরতি

আজকের আলোচনা

  • • প্রতিদিন সকাল ৯:১০-এ (শুক্রবার বাদে) প্রত্যেক এজেন্ট ৫০টি নতুন লিড পাবেন; একই নম্বর দুইবার যাবে না।
  • • কল বা ফলো-আপের ১০%-এর বেশি বাকি থাকলে অ্যাকাউন্ট নিজে থেকেই বন্ধ, নতুন লিড আসবে না।
  • • শুধু Executive HQ সিকিউর পিন দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে — বাকি কাজ শেষ হওয়ার পর।
  • • মেহেদী আশরাফ ৮ ঘণ্টার কলিং প্ল্যান জমা দেবেন (দিনে ১ ঘণ্টার বেশি কথা বলা নিশ্চিত করতে)।
  • • শনিবারের ট্রেনিংয়ের আগে সবাইকে ইউজার ম্যানুয়াল পড়তে হবে; লাইভ প্রশ্নোত্তরে যাচাই হবে।
  • • ড্রিম পার্ক কন্ডোমিনিয়ামের ১–২ মিনিটের প্রচারের ভিডিও বানানো হবে।
পারফরম্যান্স স্কোর: Score = 2C + 2R + A + 4V + 1.5F
C কাজ শেষ · R কল রিপোর্ট · A কল চেষ্টা · V যাচাই করা কল · F ফলো-আপ

অনুমোদনের বিষয়গুলো

1. আগের মতো নিজে থেকে ফলো-আপ বন্ধ

১ম বার ফোন না ধরলে লিড দিনের শেষে (#৫০) আবার আসবে। ২য় বারও না ধরলে ৪৮ ঘণ্টার মধ্যে হাতে ফলো-আপ সেট করতে হবে।

2. নিজস্ব লিড — দিনে সর্বোচ্চ ১০টি

কোম্পানির ৫০টির বাইরে ১০টি নিজের/ফেসবুক লিড তোলা যাবে, আলাদা হিসাব থাকবে এবং পারফরম্যান্স স্কোরে গোনা হবে।

3. সাইট ভিজিট ক্যালেন্ডার প্রাইভেসি

প্রত্যেক এজেন্টের এন্ট্রি শুধু তাঁর নিজের লগইন থেকে দেখা ও বদলানো যাবে।

4. ৫ জনের এককালীন আনলক ও ৩ দিনের বিরতি (১২–১৪ নভেম্বর)

সাইফুল ইসলাম মুন্না, মোসাঃ সোনিয়া ইয়াসমিন, মনীষা বিশ্বাস, সাব্বির আহমেদ ও দেবব্রত। এই ৩ দিন নতুন লিড বন্ধ — রবিবার সকাল ৯:১০-এর আগে সবার বাকি কাজ ১০০% শেষ করতে হবে।

5. মোবাইলে ডেডলাইন নোটিশ ঠিক করা

"১৫ নভেম্বর ফাইনাল ডেডলাইন" নোটিশ যাতে মোবাইলে কেটে না যায়।

6. ডিমেরিট পয়েন্ট

শনিবারের পর কোনো অ্যাকাউন্ট আবার বন্ধ হলে ১ ডিমেরিট পয়েন্ট, যা বার্ষিক মূল্যায়নে যোগ হবে।

সব সিদ্ধান্তের ইতিহাস

এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।